পোস্টগুলি

farmers bill লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিল তো হলো, শেষ রক্ষে হবে তো?

ছবি
  কৃষি বিল নিয়ে উত্তাল লোক সভা,  রাজ্য সভা।  তবু রোখা গেল না।  রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে কফিনের শেষ পেরেক পুতে দিল মোদি সরকার।   ব্যস। কাশ্মির থেকে কন্যাকুমারী গুজরাত থেকে বাংলা সব এক দেশ,  এক আত্মা,  এক প্রান হয়ে গেলো।  আর কি চাই,  ভাগ্যিস সি পি এম নয় না হলে যৌথ খামারের কন্সেপ্ট শুনিয়ে দিতোই।   তবে যারা পতাকা বয়ে বেড়ান তারা কিন্তু আচ বেশ ভালোই বুঝছেন দুবেলা।  পারদ যে চড়ছে তা বেশ ঠাওর হচ্ছে।  স্থানীয় নেতৃবৃন্দের কানের পাশ দিয়ে এবার দু চার পিস হালকা আওয়াজ ভেসে যাচ্ছে,  সব শেষে কৃষিতেও হাত দিলে বাওয়া।  আর যে সহ্য হয় না। উত্তর চাইতে নেতার ঘরে দু চারখান বাচ্চা কাচ্চা নিয়ে চাষার দল কৈফিয়ত চাইতে আসলে কি উত্তর দেবেন! ভেবে রেখেছেন তো!   এই যেমন বাংলার কথাই ধরুন। উত্তর বংগ থেকে এক নেত্রী তিনি এখন মন্ত্রীও বটে।  তিনি তো ভোটে জিতেই গেলেন দরবারে।  তাকে তো দু হাত ভরেই দিলেন মানুষ।  তারা কি আর আমদানি আদানি কিম্বা আম্বানি ইক্যুয়েশন বোঝেন??   তাদের প্রশ্নের উত্তর তৈরি তো??  এলো বলে!...