পুড়ছে লাশ আর আমরা হাতড়াচ্ছি দলিত কিম্বা ঠাকুর।
চোখের সামনে ফুটফুটে মেয়েটির ধর্ষিত চেহারাকে জ্বালানো হচ্ছে। বাহ ভাই বাহ। কি হুল্লোড়, কি অংক। মেইন স্ট্রিম মিডিয়া কথা বলতে মনীষার গ্রামের বাড়ি পৌছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। হ্যাশ ট্যাগ মাটিতে লুটো পুটি খাচ্ছে। জাস্টিস ফর।।।। না আগে পড়ে বার বার ই অভ্যাস মতো দলিত শব্দ টা বোল্ড হয়ে যাচ্ছে। প্রশ্ন টা ওঠার কথা ছিলো অপরাধের কিন্তু, রাজনীতি সর্ব্বস্ব আমাদের দেশ সেখানে খুজছে জাত পাত। আর সহজ ইকুয়েশন। খানিক আগেই দেখছিলাম সর্ব ভারতীয় একটি সংবাদ মাধ্যম নিজেদের টি আর পি নিতে দারুন ব্যস্ত। কিন্তু একটি মেয়ে রিপোর্টার হিসেবে মনীষার বাড়ি যেতে চাইছিলেন, বাধা দেয় পুলিশ। মহিলা সাংবাদিক টি আন্তরিক হলেও সেই মুহুর্তে প্রোডিউসার জাস্টিস ফর মনীষা বলে একটা ভিডিও প্লেট ও প্লে করতে পাড়লেন না। ভালো। পাপ্পু নির্ভয়া কান্ডে ঠিক কত টা সরব ছিলেন, আজ "দলিত মনীষার" জন্য যতটা ততপর! খানিক আগেই কথা বলছিলাম উত্তর প্রদেশের হাত্রাসের এক কৃষক পরিবারের সংগে। খুব পরিষ্কার কথা তার।...