পুড়ছে লাশ আর আমরা হাতড়াচ্ছি দলিত কিম্বা ঠাকুর।
চোখের সামনে ফুটফুটে মেয়েটির ধর্ষিত চেহারাকে জ্বালানো হচ্ছে। বাহ ভাই বাহ। কি হুল্লোড়, কি অংক। মেইন স্ট্রিম মিডিয়া কথা বলতে মনীষার গ্রামের বাড়ি পৌছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। হ্যাশ ট্যাগ মাটিতে লুটো পুটি খাচ্ছে। জাস্টিস ফর।।।। না আগে পড়ে বার বার ই অভ্যাস মতো দলিত শব্দ টা বোল্ড হয়ে যাচ্ছে।
প্রশ্ন টা ওঠার কথা ছিলো অপরাধের কিন্তু, রাজনীতি সর্ব্বস্ব আমাদের দেশ সেখানে খুজছে জাত পাত। আর সহজ ইকুয়েশন।
খানিক আগেই দেখছিলাম সর্ব ভারতীয় একটি সংবাদ মাধ্যম নিজেদের টি আর পি নিতে দারুন ব্যস্ত। কিন্তু একটি মেয়ে রিপোর্টার হিসেবে মনীষার বাড়ি যেতে চাইছিলেন, বাধা দেয় পুলিশ।
মহিলা সাংবাদিক টি আন্তরিক হলেও সেই মুহুর্তে প্রোডিউসার জাস্টিস ফর মনীষা বলে একটা ভিডিও প্লেট ও প্লে করতে পাড়লেন না।
ভালো।
পাপ্পু নির্ভয়া কান্ডে ঠিক কত টা সরব ছিলেন, আজ "দলিত মনীষার" জন্য যতটা ততপর!
খানিক আগেই কথা বলছিলাম উত্তর প্রদেশের হাত্রাসের এক কৃষক পরিবারের সংগে।
খুব পরিষ্কার কথা তার। এটা নতুন নয়। আজ দলিত তাই রাজনীতি বেশ স্বচ্ছ। এমন ঘটনা গোটা উত্তর প্রদেশ জুড়ে আকছার ঘটছে।
সত্যিই তো আজ আমার সন্তান, আপনার সন্তান সে তো আমাদের ই সন্তান। যারা অপরাধী তাদের জ্যান্ত জ্বালানো হোক। কিন্তু সেখানে কে কালো, আর কে ধলো এটা তো প্রশ্ন নয়। তাই না!
রাস্তার কুকুর কে মারতে মরতে দেখলে বুক ফাটে। এবার নয় এই বেটি দের জন্য হাতে আমাদের ব্যাটন উঠুক। ওদের বাচাতে চলুন ঝাপিয়ে পড়ি।
দয়া করে জাতের ইকুয়েশন এ রাজনীতি মারাবেন না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন