বিল তো হলো, শেষ রক্ষে হবে তো?
কৃষি বিল নিয়ে উত্তাল লোক সভা, রাজ্য সভা। তবু রোখা গেল না। রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে কফিনের শেষ পেরেক পুতে দিল মোদি সরকার।
ব্যস। কাশ্মির থেকে কন্যাকুমারী গুজরাত থেকে বাংলা সব এক দেশ, এক আত্মা, এক প্রান হয়ে গেলো। আর কি চাই, ভাগ্যিস সি পি এম নয় না হলে যৌথ খামারের কন্সেপ্ট শুনিয়ে দিতোই।
তবে যারা পতাকা বয়ে বেড়ান তারা কিন্তু আচ বেশ ভালোই বুঝছেন দুবেলা। পারদ যে চড়ছে তা বেশ ঠাওর হচ্ছে।
স্থানীয় নেতৃবৃন্দের কানের পাশ দিয়ে এবার দু চার পিস হালকা আওয়াজ ভেসে যাচ্ছে, সব শেষে কৃষিতেও হাত দিলে বাওয়া। আর যে সহ্য হয় না। উত্তর চাইতে নেতার ঘরে দু চারখান বাচ্চা কাচ্চা নিয়ে চাষার দল কৈফিয়ত চাইতে আসলে কি উত্তর দেবেন! ভেবে রেখেছেন তো!
এই যেমন বাংলার কথাই ধরুন। উত্তর বংগ থেকে এক নেত্রী তিনি এখন মন্ত্রীও বটে। তিনি তো ভোটে জিতেই গেলেন দরবারে। তাকে তো দু হাত ভরেই দিলেন মানুষ। তারা কি আর আমদানি আদানি কিম্বা আম্বানি ইক্যুয়েশন বোঝেন??
তাদের প্রশ্নের উত্তর তৈরি তো?? এলো বলে!
তো বিলে কি বলা হল?? মোদ্দা কথা আর দালাল নেই। ব্যস। এবার মুর্শিদাবাদের বেগুন নিয়ে সিরাজদৌল্লা আসামে কিম্বা গুজরাতে বেচতে বেরোবেন!
তাও মানলাম। আর আপনার পাড়ার মুদির দোকানের খাতা টা কোথায় তুলে রাখবেন ভেবেছেন কি?? ওটা তো এবার মিউজিয়াম এ রাখার সময় হলো। মুদির দোকান টাই তো নেই, শংকর মুদি বিকিয়ে যাচ্ছে খুব শিগগির। সেখানে হামবানি মার্কা হাব কিম্বা মার্ট হবে।আপনি আমি স্মার্ট কার্ড দিয়ে ১০ টাকার তেল দিন বলে কালো তেল মাখা বোতল টা বাড়িয়ে দেবো কেমন??
হ্যা। এতো অব্ধি গুরু চন্ডালি করে মেরে দিলুম। কিন্তু আপনার পাশের বাড়ির ভাড়াটের ছেলে দুবেলা আনাজের গাড়ি নিয়ে রাতে মাছ নিতে বসিরহাট আর রবিবার ক্যানিং থেকে সব্জি আনে? তার ছেলে ইস্কুলে পড়বে তো??
থাক, বেশ হয়েছে। এবার একটু রাজনীতির চুল্কানি হোক! দিদি কিন্তু মুদ্দ্যা পেয়ে গেছে। বসে পড়ছে। রাস্তায় নেমে আবার আন্দোলন। বাংলায় যাও বা আম্ফানের চাল চুরি খেল শুরু করেছিলো, সব উড়ে যাবে বলে।
দলে দলে কৃষি বন্ধু রা আন্দোলনে নেমে পড়লে মায়ের ছেলে ব্যাটিং পিচে দু চার পিস চার ছয় হাকাবেই। লিখে রাখুন। আর এদিক ওদিক থেকে দু চার টে দল ছুট তৃতীয় ক্ষমতার প্ল্যানিং করতেই পারে। সুযোগ মিলে গেলে কেউ কি ছাড়ে বাপ!
আর হ্যা, এই যে স্যারেরা যারা ভাবছিলেন একটু দিল দিয়ে দল বদল করবেন, তাদের পালে হাওয়া বোধ হয় এ বারে যাত্রায় লাগলো না। বগি ঠেলেই পাড়ে উঠে পড়ুন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন