ফিরছে খুনসুটি মাখা টম আর জেরি

ছোটবেলায় রোববার মানেই ছিল দুপুর ১ টা পর্যন্ত একটা টানা ছুটি।  সে ছুটিতে কি ছিলো না,  কে ছিলো না! ইদুর বিড়াল দত্যি দানো। আসলে আজ থেকে অন্তত বছর ৩৫ আগের দুনিয়াটা এত রঙিন ছিলো না।  বরং সাদা কালো দুনিয়াটায় আমরা বেশ স্বচ্ছন্দ দিনযাপনের মধ্যেই ছিলাম।  আজকের দিনের এত কল্পলোকের হিরোদের টেকনিক্যাল জীবন যাপন তার থেকে বিড়াল ইদুর এর খুনসুটি আজও মনে থেকে যায়। আনন্দ লাগে।  
আসলে এত ভনিতা করার কারন একটাই ছেলেবেলার কল্পলোক ফের হাজির চোখের সামনে।  
কাঠের দরজা ওলা টেলেভিস্তা টেলিভিশন সেটের সেই সাদা কালোর দিন গুলোয় টম আর জেরির দৌড়াদৌড়ি,  কতটা রঙিন ছিল তা আজ বিয়াল্লিশ পেড়িয়ে মনে করায় বই কি?  
জোসেফ বারবারা আর উইলিয়াম হান্নার ক্লাসিক টম এন্ড জেরির সেই গল্প নিয়েই এবারো কেভিন কোস্তেলো টম আর জেরিকে নিয়ে গল্প লিখলেন। 
১৯৪০ সালের সেই প্রজেক্ট ১৬৪ টা এনিমেটেড টেলি সিরিজ নিয়ে যখন বাজারে এসেছিল তখনো কেউ ভাবতে পেরেছিল! তা আজ ২০২১ এও আমার মতো কার্টুন প্রেমীকে আজও অস্থির করে তুলবে!  এবারেও আবার সাদা কালো থেকে 4k এইচ ডি কোয়ালিটির টম আর জেরি হয়ে উঠবে এনিমেশন দুনিয়ায় মাইলস্টোন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টুম্পাই আমাদের আবেগ, আন্দোলনের হাতিয়ার।