লোক দেখানো রাজনীতি নাকি রাজনৈতিক শিষ্টাচার!

 




না এটা ভাবার কোনো কারন নেই,  কালো কে কালো আর সাদাকে সাদা বলব না! 

সহজ সরল স্বাভাবিক যা ঘটছে তা আমি আমার মতো করেই লিখে ফেলবো। 

আপনি পড়ুন নাই পড়ুন কিম্বা আপনি ভক্ত হোন কিম্বা শিষ্য।  

আপনি আমায় চা খাওয়ান বা নাই খাওয়ান।  

এখন তো রাজনীতি, নীতি তৈরি হয় চা য়ে চর্চা দিয়ে। তা ভালো চচ্চড়িতে আটকে না থেকে এট্টু আধটু সুখ দুখের খবর সংগে চা।  বেশ ভালোই।   

বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়েই সাসপেন্ড হলেন ওই আট। তারা আবার সংসদ ভবনের লনে বসলেন। 

তাদের সংগে দেখা করতে সাত সকালেই চা স্ন্যাক্স নিয়ে রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিং এলেন দেখা করতে। 

যা ঘটেছে তা তো ঘটেইছে, আসুন আবার সব ঠিক করে নি ভাবখানা যেন এমন ই।  কয়েকজন সহকর্মী সারা রাত লনে বসে কাটালেন।  তাদের সংগে সহানুভূতি দেখানো।  

কিন্তু রাগ! গুসসা কুর্শি কা। এরাই বা মানবে কেন??  এখন তো ফুটেজ খাওয়া আর খাওয়ানোর সময়।  

চা এ বেশ ফুরফুরে মেজাজ আসলেও জিলাবির প্যাচ কি ভুলে যাওয়া যায়!  

সব লোক দেখানো ,  শিষ্টাচার ফার কিস্যু না। 

এতো সহজে বরফ গলবে না। গলবে না। চারটে মিডিয়া খবর করবে,  ডেপুটি চেয়ারম্যান নিজে চা খাওয়াতে এসেছিলেন এই তো?? 

এক সাংসদ অবশ্য বলেছেন তিনি পদ নয় রাজনৈতিক সহকর্মীদের সংগে সৌজন্য সাক্ষাৎকার এ এসেছিলেন।  আর কিছু ই না।     

তা সে যাই হোক,   একটা কথা মানবেন কিনা জানি না, মারামারি,  কাগজ ছোড়াছুড়ির বাজারে চা খাওয়াতে যাওয়ার ছবি টা যদি সবাই মনে মনে রাখে বেশ হয়।       

বাইরে বাইয়া আর ভেতরে ভেতরে সাইয়া। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টুম্পাই আমাদের আবেগ, আন্দোলনের হাতিয়ার।